ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সত্যিই কি এই মডেল অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার পৃথ্বী শ’

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  5:03 PM

news image

চলছে ইংরেজি বর্ষবরণ উদযাপন। এই সময়ে নিজের মনের মানুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন বলিউড তারকা থেকে ভারতের ক্রিকেটাররা। নতুন বছরকে স্বাগত জানাতে পার্টি থেকে বাদ পড়েননি ক্রিকেটার পৃথ্বী শ’ও। তবে তার সঙ্গে দেখা গেল নতুন মুখ। নতুন বছরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করেছেন পৃথ্বী। তারপর থেকেই পৃথ্বীর নতুন বান্ধবীকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। মডেল অভিনেত্রী নিধি তাপাড়িয়ার সঙ্গে ছবি তুলেছিলেন পৃথ্বী। খেলার জগতের সঙ্গে পরিচয় না থাকলেও অভিনয়জগতের পরিচিত মুখ নিধি। ১৯৯৭ সালে মহারাষ্ট্রের নাসিকে জন্ম নিধির। নাসিকেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। ছোটবেলা থেকে মডেলিং এবং অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। কলেজে পড়ার সময় নাচের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন নিধি।

এমনকি কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ীও হয়েছেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন নিধি। ২০১৬ সালে অভিনয়জগতে পা রাখেন নিধি। ছোট পর্দার জনপ্রিয় ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। অভিনয়ের পাশাপাশি মডেলিংকে পেশা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা জায়গায় ফটোশুটও করেছেন নিধি। ২৩ বছর বয়সেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি। নামী সংস্থার বিজ্ঞাপন প্রচারের মুখ হিসেবেও দেখা গেছে নিধিকে। তাছাড়া মিউজিক ভিডিওতেও অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। কুলবিন্দর বিল্লা নামের এক পাঞ্জাবি গায়কের সঙ্গে মিউজিক ভিডিওতে প্রথম কাজ করেন নিধি। ‘জাট্টা কোকা’ গানের ভিডিও নিধির অভিনয়ের জন্য আরও জনপ্রিয় হয়ে ওঠে। ২০২২ সালে টনি কাক্কর তার ইউটিউব চ্যানেল থেকে ‘কিস ইউ’ গানের ভিডিও আপলোড করেছিলেন। এই ভিডিওতে টনির সঙ্গে অভিনয় করতে দেখা যায় নিধিকে। নিধির অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ইতোমধ্যেই এক লাখের গণ্ডি পার করেছে। বর্ষবরণের পার্টিতে পৃথ্বীর সঙ্গে নিধিকে দেখার পর গুজব রটেছে যে নিধি এবং পৃথ্বী সম্পর্কে রয়েছেন। পৃথ্বীর পুরনো সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে ইতোমধ্যেই। কানাঘুষো শোনা যায়, ২০২০ সাল নাগাদ অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পৃথ্বী। অজানা কারণে পৃথ্বীর সঙ্গে প্রাচীর বিচ্ছেদও হয়ে যায় বলে শোনা যায়। একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছেন বলেও জানা গেছে। এখন আবার নতুন বান্ধবীর সঙ্গে ক্রিকেটারকে দেখে অনুরাগীদের জল্পনার শেষ নেই। ২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন পৃথ্বী। পৃথ্বীর খেলার ধরন দেখে প্রথমে শচীন টেন্ডুলকারের সঙ্গে তার তুলনা করা হত। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি  ভারতীয় দলে অনেক দিন সুযোগ পাননি পৃথ্বী। মাঝেমধ্যেই টুইটারে সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স মোটামুটি ভালই। ২০২০ সালের ডিসেম্বরের পর আর টেস্ট খেলেননি পৃথ্বী। দেশের হয়ে শেষ সাদা বলের ম্যাচ খেলেছেন ২০২১ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আপাতত রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন তরুণ এই ওপেনিং ব্যাটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম