ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৫,  10:59 AM

news image

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টায় রাস্তা অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকদের অবরোধের পর ঘটনাস্থলে শিল্প পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একদল শ্রমিক। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম