ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

সচিবালয়ে কড়া নিরাপত্তা, ঢুকতে পারছে না গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  1:53 PM

news image

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিস করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপদেষ্টা, সচিব এবং সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাত নম্বর ভবনে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার প্রথম কর্ম দিবসে খুলছে সচিবালয়। কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয় পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। এদিকে, জরুরি দর্শনার্থীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুল গনি রোডে পৃথক বুথ চালু করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না। তারা গেটের বাইরে অবস্থান করছেন। এক নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন। দুই নম্বর ও পাঁচ নম্বর গেট দিয়ে বাকিরা পায়ে হেঁটে প্রবেশ করছেন। কেবলমাত্র স্মার্ট কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। অন্য কোনো ধরনের ভিজিটর বা সাংবাদিক কারোই যাওয়ার অনুমতি নেই। পুলিশ জানায়, কেবল সচিব ও উপদেষ্টা এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম