ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সকালে খালি পেটে কফি, যা বলছেন বিশেষজ্ঞরা

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ মে, ২০২৪,  5:35 PM

news image

পানীয় হিসেবে কফি বিশ্বব্যাপি জনপ্রিয়। অনেকে কয়েক দফা কফি পান করেন সারাদিনে। আবার কেউ দিনের শুরু করেন কফি দিয়েই। কফি লাভাররা খালি পেটে কফি পানের অভ্যাস নিয়ে নিজেদের মত ব্যাখ্যা দিতে পটু। তবে বিশেষজ্ঞরা কিন্তু খালি পেটে খাওয়ার বিষয়টি ভালো ভাবে দেখেন না। এর কারণ এই অভ্যাস শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে শারীরিক অনেক জটিলতা দেখা দেয়। মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনে সকালে কফি পানের জটিলতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদটিতে বিশেষজ্ঞরা সকালে কফি পানের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেছেন। 

পুষ্টির ঘাটতি: সকালেই খালি পেটে কফি খেলে ক্ষুধা চলে যায়। এ কারণে সকালের খাবার খেতে  খেতে ইচ্ছে করবে না। তাই শরীরও সঠিক পুষ্টি পাবে না। ফলে শরীর ক্রমশ খারাপ হতে থাকবে। তাই আগে থেকে সাবধান হওয়া জরুরি।  শর্করার মাত্রা বৃদ্ধি: কফিতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন তৈরি হতে বাধা দেয়। যা আপনার রক্তের শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে।

অ্যাসিড উৎপন্ন হয়: সকালবেলা খালি পেটে কফি খেলে শরীরে অ্যাসিড উৎপন্ন হবে। সেই সঙ্গে হজমের সমস্যা হবে। কোনও খাবার আপনি সারাদিনে হজম করে উঠতে পারবেন না। শুধু তাই নয়, খালি পেটে কফি খেলে পেট জ্বালা, পেট ব্যথাও হতে পারে। অনেকের বমিও হতে পারে। 

অন্ত্রের সমস্যা: কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এ কারণে খালি পেটে কফি খেলে অন্ত্র খুব তাড়াতাড়ি নষ্ট হবে। রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে। 

পাকস্থলীর সমস্যা: খালি পেটে কফি খেলে অ্যাসিড রিফ্লেক্স হয়। এর ফলে পাকস্থলী ও খাদ্যনালির সমস্যা বাড়ে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম