ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: আসিফ মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  9:07 PM

news image

রাজশাহীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের বিলোপে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর (নস্ট্রি) উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। টিম করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করা হবে। আর শ্রমিকদের অভিযোগ নিয়ে সেল গঠন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ ছাড়াও আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহ এবং বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশন-এর সভাপতি আরদাশীর কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম