ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয়: সালাহউদ্দিন আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২৫,  3:00 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে দফা ওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়। বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। একইসঙ্গে বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে।  তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়েও আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সবকিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে। প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ তৃতীয় দফা বৈঠক চলছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে, গত ১৭ এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির প্রথম দফা এবং ২০ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম