ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৫,  7:50 PM

news image

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা। আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসসেন্টসহ বেশির ভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ড. আলী রীয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংষ্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবেনা। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম