ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

সংস্কার কমিশনগুলোর প্রস্তাব জমা দেয়ার সময় পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  2:44 PM

news image

গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয়। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে: নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এরমধ্যে গত ৩ অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। যেখানে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেয়ার কথা জানিয়েছিলেন কমিশনগুলোর প্রধানরা। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোনো কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি। ছয় সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেয়ার সময় বাড়িয়ে নিয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়া হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন, দেরিতে কাজ শুরু করার কারণে ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। একইদিন সংবিধান সংস্কার কমিশনও তাদের প্রস্তাব জমা দেবে বলে জানানো হয়। আর পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব জমা দেবে ১৫ জানুয়ারি। বাকি বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিতেও আরও কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম