ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

সংস্কারের কথা বলে প্রধান উপদেষ্টা এখন প্রচারণায় নেমেছেন: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৬,  8:09 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সামনে রেখে দায়িত্বশীল আচরণ জরুরি হলেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, সংস্কারের কথা বলে প্রধান উপদেষ্টা এখন প্রচারণায় নেমেছেন। অথচ জনগণের প্রত্যাশা হলো, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও বাস্তবসম্মত উদ্যোগ। বিএনপি মহাসচিবের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব পক্ষের সংযম ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম