ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সংসদ ভবন এলাকায় আজ মধ্যরাত থেকে বিধিনিষেধ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩,  4:40 PM

news image

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামীকাল (বুধবার, ৩১ মে) শুরু হতে যাচ্ছে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। অধিবেশন নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে কিছু বিধিনিষেধ জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৯ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ মে) রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষেধ করা হয়েছে। যেসব এলাকায় এই বিধিনিষেধ বহাল থাকবে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম