ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

সংসদ নির্বাচন নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  11:22 AM

news image

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় তিন হাজার প্রশিক্ষকদের ট্রেনিং কার্যক্রম শনিবার (২ সেপেটম্বর) থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) কর্তৃক এই প্রশিক্ষণ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। জানা গেছে, ট্রেনিং পাওয়া এসব প্রশিক্ষকরাই পরে মাঠ পর্যায়ে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। ধাপে ধাপে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসারসহ ভোটগ্রহণ সম্পৃক্তদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। এসব প্রশিক্ষণে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে ধারণা দেওয়া হবে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট বলছে, প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র থাকছে। এ জন্য ১০ লাখেরও বেশি লোকবল লাগবে। সেজন্যই এই প্রশিক্ষণ কর্মশালা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম