ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  1:33 PM

news image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান। আর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

তার জায়গায় প্রদানবিরোধী দল থেকে এই কমিটির সভাপতি হলেন রওশন আরা মান্নান। অপরদিকে রওশন আরার জায়গায় সদস্য করা হয়েছে মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য। শনিবার (২৭ নভেম্বর) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব জাতীয় সংসদে তোলেন। এরপর এই কমিটি করা হয়। এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো। এর আগে জাপা থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সরকারি হিসাব কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন- যথাক্রমে আনিসুল ইসলাম মাহমুদ, রুস্তম আলী ফরাজী এবং মুজিবুল হক চুন্নু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম