ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  8:22 PM

news image

নির্ধারিত সময়ে কোনো একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সময়েই নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কারণ তিনি (বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) দুই মেয়াদে আছেন। সংবিধান অনুযায়ী তিনি আর থাকতে পারবেন না। বিএনপি নেতাদের জামিনের বিষয়ে তিনি বলেন, আদালতের কাজে শুধু আইন মন্ত্রণালয় নয়, কোনো মন্ত্রণালয়ই হস্তক্ষেপ করে না। আদালত মনে করলে জামিন দেবেন। যদি মনে না করেন, তাহলে জামিন দেবেন না। বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস নিম্ন আদালতে ব্যর্থ হয়ে উচ্চ আদালত জামিন পেয়েছেন। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা অহরহ হয়— নিম্ন আদালত জামিন দেয়নি, কিন্তু উচ্চ আদালত দিয়েছেন। কখনো নিম্ন আদালত জামিন দিলে উচ্চ আদালত তা আটকিয়ে দেন। এটা নতুন কিছু নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম