ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  6:58 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন।’ সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।’ সিইসি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। এই ব্যবস্থার মধ্যে জেলখানায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্যও ভোটের সুবিধা রাখা হয়েছে, যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে করা যাবে। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংখ্যার দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী। তাই তারা শুধুমাত্র আগের ধারা অনুসরণ করলে চলবে না; সীমারেখা ছাড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।’ এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যে কোনো ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম