ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচে ভাঙলো যত রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২৩,  4:38 PM

news image

চলতি বিশ্বকাপের ৮ম ম্যাচে এসে আরও বেশকিছু রেকর্ডের সাক্ষী হলো ভারতের হায়দ্রাবাদে অবস্থিত রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার গতকালের (মঙ্গলবার) বিশ্বকাপের ম্যাচে রেকর্ড রানচেজের নতুন কীর্তি গড়েছেন পাকিস্তানি ব্যাটাররা। লঙ্কানদের দেওয়া ৩৪৪ রানের টার্গেট তারা পেরিয়েছে ১০ বল হাতে রেখে। তবে শুধু রেকর্ড রানচেজই না। আছে আরও বেশকিছু কীর্তি। বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি দেখা গিয়েছে এদিন। শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেছিলেন কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। পাকিস্তানের হয়ে সেঞ্চুরি এসেছে আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের হয়ে এদিন সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। করেছেন সেঞ্চুরি। আউট হওয়ার আগে তার নামের পাশে যুক্ত হয়েছে ১১৩ রান। এমন কীর্তি নেই আর কারোরই। এতদিন অভিষেকে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মহসিন খানের। ১৯৮৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রান করেছিলেন। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে শফিকের ১৭৬ রানের জুটিও উঠেছে রেকর্ডবুকের পাতায়। এটি পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আর তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ। ব্যক্তিগত অর্জনের খাতায় আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও। ৬৫ বলে এদিন শতক পূরণ করেছেন এই লঙ্কান ব্যাটার। বিশ্বকাপে শ্রীলঙ্কার জার্সিতে এটিই দ্রুততম সেঞ্চুরি। সবমিলিয়ে বিশ্বকাপের ৬ষ্ঠ দ্রুততম সেঞ্চুরি এটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম