ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

#

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০২৪,  4:52 PM

news image

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে ইংলিশ তারকা ইয়ান বেলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বেলকে ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।  তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে খেলোয়াড়দের সহায়তা করার জন্যই ইয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে। ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে ইয়ানের। আমরা বিশ্বাস করি গুরুত্বপূর্ণ এই সিরিজে তার পরামর্শ আমাদের দলকে সহায়তা করবে।’ ২০১৪ সালের পর ইংল্যান্ডের মাঠে কোনো সিরিজ জিততে পারেনি লঙ্কানরা। সেই অপেক্ষার অবসান করতেই শ্রীলঙ্কার হয়ে এই সিরিজে শুধু ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন বেল। আগামী ২১ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট শুরুর পাঁচ দিন আগে, অর্থাৎ ১৬ আগস্ট কুশল মেন্ডিজ ও ধনঞ্জয়া ডি সিলভাদের ক্যাম্পে যোগ দেবেন ১১৮ টেস্ট খেলা ব্যাটার। এর আগে নিউজিল্যান্ড দলের পরামর্শক হিসেবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে কাজ করেছেন ৪২ বছর বয়সী বেল। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। সঙ্গে কাউন্টি ও বিগব্যাশে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম