ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  6:36 PM

news image

ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই শুরু করেছেন তাসকিন আহমেদ। বর্তমানে জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ এ বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন লাল-সবুজের এই প্রতিনিধি। এই আসরে তিন ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট। এমনকি এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। ডানহাতি এই পেসারের অর্জনের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। ডাম্বুলা অরা তাসকিনকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে। তাসকিনের একটি বিশ্বস্ত সূত্র আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএল। চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর এই সময়ে বাংলাদেশের কোনো সূচি নেই। তবে ফাঁকা এই সময়ে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। তাই এই সময়ে লঙ্কান লিগে তাসকিন খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন তাসকিন। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এখনও এনওসি দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে ম্যানেজম্যান্টকে সে (তাসকিন) জানিয়েছে। চলতি বছরে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তা হয়ে উঠেনি। এ ছাড়া গেল বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু একই কারণে খেলা হয়নি তাসকিনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম