ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  3:13 PM

news image

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই নিশ্চিত পরাজয় লিখে রেখেছিল বাংলাদেশ। দলীয় ৪৭ রানেই পাঁচ উইকেট খুইয়েছিল স্বাগতিকেরা। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ছোট ছোট কয়েকটি জুটিতে লঙ্কানদের জয়োল্লাসের অপেক্ষা বাড়াচ্ছিলেন মুমিনুল হক। তবে শেষ পর্যন্ত ব্যর্থতার বৃত্তেই জায়গা করে নিলো মুমিনুলের সেই প্রতিরোধ। চতুর্থ দিনে ৭ উইকেটে ১২৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল টাইগাররা। সেখানে থেকে ফিরে ৫৩ রান জড়ো করতেই বাকি ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। এতে ১৮২ রানে অলআউট হওয়ায় দিনে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় দেখলো টাইগাররা। সোমবার (২৫ মার্চ) হারের শঙ্কা নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার মুমিনুল হক ও তাইজুল ইসলাম। তবে সফরকারীদের ব্যাটিং তোপে দিনের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ‘নাইটওয়াচ’ ম্যান তাইজুল। কাসুন রাজিথার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর রিভিউ নিয়েও লাভ হয়নি। ১৫ বলে তার ব্যাট থেকে আসে ৬ রান। তাইজুলের বিদায়ের পর মিরাজকে নিয়ে মুমিনুলের প্রতিরোধ বা হার বিলম্বিত করা জুটিতে পথ দেখে বাংলাদেশ।

এই জুটিতে লজ্জার রেকর্ড থেকেও রেহাই পায় লাল-সবুজ শিবির।লঙ্কানদের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ও হোম ভেন্যুতে নিজেদের সর্বনিম্ন স্কোরের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। ৫১ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৬৬ রান যোগ করে এই জুটি। এতে আর উইকেট না হারানোর স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। তবে একপর্যায়ে খেই হারিয়ে ফেলেন মিরাজ। দলীয় ১১৭ রানের মাথায় রাজিথার অফ স্ট্যাম্পের বাইরের বলে স্লিপে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ৬ চারে ৫০ বলে ৩৩ রান করে ফেরেন মিরাজ। এতে ভাঙে তাদের ৬৬ রানের জুটি। মিরাজের বিদায়ে হারের আরও দ্বারপ্রান্তে এসে পৌঁছায় বাংলাদেশ। তবে শরিফুলকে নিয়ে দ্বিতীয় সেশন পর্যন্ত লঙ্কানদের অপেক্ষা বাড়ান সাবেক টেস্ট দলপতি। এরপর ৪৬ রান করা মুমিনুল অপরাজিত শরিফুলকে নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান। বিরতি থেকে ফিরে নিজের হাফ-সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। শরিফুলও টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন। শেষদিকে স্কোরবোর্ডে ৪৭ রান তুলে এই জুটি। কিন্তু কাসুন রাজিথার বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শরিফুল। এরপর দ্রুতই ফেরেন খালেদ আহমেদ এবং নাহিদ রানাও। তবে অপরপ্রান্তে ৮৭ রানে অপরাজিত থেকে দলের বড় ব্যবধানে হার দেখেন মুমিনুল। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন রাজিথা। এ ছাড়া ফার্নান্দোর তিনটি ও কুমারার শিকার দুই উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম