ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’ কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা

শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  4:29 PM

news image

টি-টোয়েন্টি ক্রিকেট ঘিরে বাংলাদেশ দলের নতুন ভাবনার জোয়ার বইছে গেল কয়েকদিন। টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীরাম শ্রীধর। পদবি যেমনই হোক, টি-টোয়েন্টি দলের হর্তাকর্তা হতে যাচ্ছেন তিনিই। রবিবার বাংলাদেশে এসেছেন শ্রীরাম। দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর হোটেলে না গিয়ে সরাসরি যান মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে এসে লাল ও সবুজ দলের খেলা দেখেছেন শ্রীরাম। এরপর মাঠেই নির্বাচক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি। পরে মিরপুর ছাড়ার সময় ক্যামেরার সঙ্গে একরকম লড়াই-ই করতে হয়। শ্রীরামের মাঠে আসার দিনে ছিলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার দলীয় অনুশীলনের প্রথম দিন থাকলেও রবিবার ছিলেন না তিনি। হোটেলেই সময় কেটেছে তার। সোমবার কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই কার কোন দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া হবে। নির্ধারিত হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভাগ্যও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম