ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০২২,  3:43 PM

news image

আজ মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে এবং সঠিক ওজনে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাছ বাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি, দৃশ্যমান স্থান মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত মনসুর মিয়ার মাছের দোকানকে ১৫ হাজার টাকা, জাবেদ মিয়ার ডিমের দোকানকে ৩ হাজার টাকা, সাগরদীঘি রোডে অবস্থিত মেসার্স ইকো এগ্রিকালচার ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সারের পাইকারি ব্যবসায়ীদেরকে সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করা ও মাছ ব্যবসায়ীদের সঠিক ওজনে মাছ বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে ও সঠিক ওজনে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম