ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীমঙ্গলে বজ্রপাতে দুজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  11:17 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) উপজেলার কালাপুর ও কালাঘাট ইউনিয়নে পৃথক সময়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- কালাঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে চা শ্রমিক নৃপেন রায় (৪৫) ও কালাপুর ইউনিয়নের বরুনা হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে কৃষক উম্মত আলী (৪৫)। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানে কাজ করছিলেন নৃপেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুর ২টার দিকে হাইল হাওরে কৃষিকাজ করছিলেন উম্মত। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলার ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা মারা যাওয়া দুজনের পরিবারকে মরদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দিয়েছি। পরে তাদের আরও সহযোগিতা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম