ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শ্রীপুর পৌর স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক ক‌মি‌টি ঘোষণা

#

আরিফ প্রধান

৩১ জানুয়ারি, ২০২২,  8:31 PM

news image

গাজীপুরের শ্রীপুর পৌর সেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম মিলনকে আহবায়ক ও শামসুল হক ভূইয়া শ্যামলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাখাওয়াত হোসেন, হুমায়ুন কবির, ফোরকান উদ্দিন পলাশ, ফজলুল হক নয়ন, সুমন আহমেদ পাপ্পু, নিজাম উদ্দিন, মাসুম হোসেন ভূইয়া, জাকির হোসেন ও রিফাত রায়হান  মনোনীত হয়েছেন।

এবং সদস্য হিসেবে আবুল খায়ের সোহাগ মুন্সি, আ. সালাম, আবুল কাশেম, রাকিব হোসেন, মাসুম মিয়া, মনির বাউল, আ. জলিল, সেলিম আহমেদ, বিল্লাল হোসেন, শহীদ মিয়া, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান, মারুফ প্রধান, নজরুল ইসলাম, হাসান মিয়া, ফরহাদ হোসেন, জাহিদুর রহমান সুমন, কাউসার খান, আফাজ উদ্দিন ও মো. ইব্রাহিম মনোনীত হয়েছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং গাজীপুর জেলা সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের যৌথ সভায় গাজীপুর জেলার ৮ টি ইউনিটের কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হবার পর শ্রীপুর পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়েছে বলে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম সাক্ষরিত ৩০ জানুয়ারী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম