ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

আরিফ প্রধান

২০ ফেব্রুয়ারি, ২০২২,  2:36 AM

news image

গাজীপুরের শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ১৮ ফেব্রুয়ারী রাতে উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ময়মনসিংহের ভালুকার ঝালোবাজার গ্রামের মৃত ছলিম উদ্দিনের সন্তান।র‍্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,

কিছু লোক মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসয় ২৪ কেজি গাঁজা ও নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে গাজীপুরের শ্রীপুর ও আশেপাশের এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম