ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

#

আরিফ প্রধান

২২ আগস্ট, ২০২২,  9:08 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় নুরে আলম ও আ. রহিম হত্যার প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শ্রীপুর সদরের টেংরা রাস্তার মোড়ে শ্রীপুর উপজেলা বিএনপি এবং বিকাল ৩টায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ডবি বাজার পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় অপর দিকে পৌর বিএনপির সভাপতি কাজী খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষক সম্পাদক হুমায়ুন কবির খান,

কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন সবুজ। বিএনপি নেতা হুমায়ুন কবির সরকার, ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, মশিউর রহমান খান টিটু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোসলেহ উদ্দিন মৃধা, নজরুল ইসলাম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারী, শামসুদ্দিন সিকদার, আফাজ প্রধান, এমদাদ হোসেন মন্ডল, মোফাজ্জল হোসেন, এ্যাড. আবু জাফর সরকার, মশিউর রহমান নয়েছ মিয়া, এ্যাড. মোতাহার হোসেন সবুজ, শাহজাহান সজল, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন। জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগম, বিএনপি নেতা, খোকন প্রধান, যুবদল নেতা সোহেল মন্ডল প্রমুখ। এসময় জেলা,  উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম