ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

শ্রীপুরে বসতবাড়িতে আগুন, পুড়ে ছাই ৪০ টি ঘর

#

আরিফ প্রধান

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  9:02 PM

news image

গাজীপুরের শ্রীপুরে বসবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ৪০ টি টিনশেড ঘর। আগুনে পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বেলা ১২ টায় উপজেলার মুলাইদ গ্রামে আব্দুল বাতেন সরকার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেলে লোকজন নিজেরাই ঘরের আগুন নেভাতে চেষ্টা করতে থাকে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ে ধংশস্তুপে পরিণত হয়। বাড়ির ভাড়াটিয়া গনি মিয়া বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুনের কথা শুনে ঘর থেকে বের হয়ে আসি আমার ঘরে থাকা প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে। তবে তদন্তের প্রকৃত কারন জানা যাবে। দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম