ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  11:01 AM

news image

গাজীপুরের শ্রীপুরে পোষাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধা ছয়টারদিকে উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের কাজিমুদ্দিনের বাড়িথেক ওই মরদেহ দ্ধার করা হয়। নিহত নাজিম মোল্লা (২০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেথুরী গ্রামের পান্নু মোল্লার ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইল কারখানায় কোয়ালিটি সুপারভাইজারের চাকুরি করতো। জানাযায়, নাজিম গত বছর এইচ এস সি পাশকরে। উচ্চশিক্ষার ইচ্ছা ছিল তার। দরিদ্র বাবা তাকে পড়াতে রাজি হননি। পড়তে না দেয়ায় বাবার সাথে মনোমালিন্য হয় তার।অভিমান করে বাড়ি ছাড়ে নাজিম।

বাবার সাথে অভিমান করেই সে আত্নহত্যা করেছে এমনটি দাবী করেন স্থানীয়রা। নিহতে পাশের কক্ষের ভাড়াটিয়া আবু সাইদ জানান, দু'মাস আগে নাজিম উই কক্ষ ভাড়া নিয়ে একা থাকতো। কোয়ালিটি সুপারভাইজারের চাকুরি করতো স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইলে। চাকুরির ফাঁকে ছোট বাচ্চাদের প্রাইভেট  পড়াতো সে। মেধাবী নাজিমের পড়ালেখার প্রতি আগ্রহ ছিলো বেশ। শুক্রবার জুমার নামাজের আগে কথা হয়ে ছিল তার সাথে। ওই সময় নাজিম মোবাইল হাতে কি যেন করছিলো। তিনি আরো বলেন জুমার নামাজ শেষে বাসায় ফিরে নাজিমের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকা ডাকি করেও কোন সাড়া পাননি। একপর্যায়ে কক্ষের সিলিংয়ের নিচদিয়ে দেখতে পান নাজিমের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাৎক্ষনিক তিনি বাড়ির মালিক  ও অন্যদের খবর দেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান  জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের  আবেদনের পরিপ্রেক্ষিতে  পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম