ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:17 PM

news image

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮)। স্থানীয় বাসিন্দা রহিম জানান, আমি বৃহস্পতিবার ভোরে পাশের খেতে কৃষিকাজ করছিলাম। এ সময় শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। পরে তারা ওই বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় আমি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সংবাদ দেওয়া হয়। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল। একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ হারিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ সময় তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তার মরদেহ ফেলে পালিয়েছে। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম