ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে ছাত্রলীগের কমিটি গঠন

#

১৬ নভেম্বর, ২০২৩,  1:02 AM

news image

আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুর পৌর এবং শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মোড়ল সাক্ষরিত লিখিত বার্তায় আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি দুটি ঘোষণা করা হয়। পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সাইদুল ইসলাম ভাংগীকে আহবায়ক, ও আজমল হোসেন শাকিল, মো.ওমর ফারুক, জুনায়েত হাসান রিফাত, নাজমুল হক প্রিতম, ও শরিফুল সিফাত মোল্লাকে যুগ্ম আহবায়ক করে ৩ মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন, এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখায় ঈসমাইল হোসেন সুজনকে সভাপতি ও সাইফ হাসানকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম