ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীপুরে চাঁদা না পেয়ে রাতের আঁধারে নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাংচুর

#

আরিফ প্রধান

২৫ আগস্ট, ২০২২,  9:22 PM

news image

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার নির্মাণাধীন বসতবাড়ি ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত আড়াইটার দিকে মাওনা উত্তরপাড়া গ্রামে আ. কাদেরের নির্মাণাধীন বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আ. কাদের বাদী হয়ে ওই গ্রামের মহব্বত আলীর ছেলে সাবেক ইউপি সদস্য জজ মিয়া (৪২), মৃত রহমত আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আব্দুল কাদের জানান, জমি ক্রয় করে তিনি  প্রায় ৪০ বছর যাবৎ ভোগদখল করছেন। সম্প্রতি জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা রাস্তা দেওয়ার ইস্যু তৈরি করে কাজে বাধা দেয়।

এ ঘটনায় মাওনা ইউপি চেয়ারম্যান গত রোববার (২১ আগস্ট) দুপক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসে ইউপি চেয়ারম্যান জমির মালিক আব্দুল কাদেরকে ৬ ফুট রাস্তা দেওয়ার জন্য অনুরোধ করেন। চেয়ারম্যানের কথা অনুযায়ী আব্দুল কাদের প্রতিবেশীদের চলাচলের জন্য তাঁর ক্রয়কৃত জমি থেকে রাস্তার জন্য জায়গা ছেড়ে জমিতে বাড়ি নির্মাণ করতে থাকেন। পরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে আ. কাদেরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা বুধবার রাতের আঁধারে নির্মাণাধীন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। অভিযুক্ত জজ মিয়া জানান, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে আব্দুল কাদের বসতবাড়ি নির্মাণ করেছেন। রাতের আঁধারে আ.কাদেরের লোকজন বাড়িঘর ভাংচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামন বলেন, রাত আনুমানিক ৩ টার দিকে বসতবাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম