ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শ্রীপুরে কারখানা কর্মকর্তাকে গুলি করে হত্যাচেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  9:02 PM

news image

আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড নামে এক পোশাক কারখানার ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১ টার দিকে উপজেলার বকুলতলা এলাকায় শ্রীপুর- মাওনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত নিয়াজ মোহাম্মদ রিয়াজের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদই ইউনিয়নে ।জানা গেছে, কারখানা থেকে গভীর রাতে বাসায় ফেরার পথে নিয়াজ মোহাম্মদের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, আহত নিয়াজ মোহাম্মদকে নিয়ে হাসপাতালে আছি। তবে কে বা কারা কি কারণে তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম