ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  5:53 PM

news image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৯ মে) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে গোলজার মোল্লা (৩৮)। তিনি শ্রীপুর উপজেলার এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন। নিহতের প্রতিবেশী আলী হোসেন জানান, গোলজার সোমবার সকালে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে এক বন্ধুর মোটরসাইকেল রওনা দেন। পরে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় পৌঁছা মাত্র দ্রুত গতির এক কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা গোলজার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওসি এ এফ এম নাসিম জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের জব্দ করা কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম