ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশ’র আগেই অলআউট অস্ট্রেলিয়া

শ্রীপুরে ইউপি নির্বাচনের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

#

আরিফ প্রধান

২৯ ডিসেম্বর, ২০২১,  7:28 PM

news image

আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাদ সুষ্ঠু করতে আজ বুধবার সকালে উপজেলা মিলনায়তনে প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা দপ্রশাসক এস এম তরিকুল ইসলাম, উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,বিপিএম। জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) খোন্দকার ইমাম হোসেন, 

উপজেলা নির্বাচন অফিসার আল- নোমান সহ ইউপি নির্বাচনের সকল প্রার্থীগণ। এসময় বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনি কাজে ও  প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীপুরে চারটি ধাপে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ভোটারদের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে প্রশাসন। পঞ্চম ধাপে শ্রীপুরে  আটটি ইউনিয়নের নির্বাচনেও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হবো। যে বা যারা মনে করেন বল প্রয়োগ করে জয় ছিনিয়ে নিবেন, তাঁরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো চিন্তা করছেন। তাই এ ধরণের চিন্তা মাথায় না রেখে জনগণের ধারে যান। প্রার্থীদের আভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। নির্বাচন অবাদ সুষ্ঠু করতে আইনশৃংখলা বাহীনি মাঠে কাজ করবে বলে জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম