ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

#

আরিফ প্রধান

২৪ আগস্ট, ২০২২,  3:47 AM

news image

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের ৪৭ তম শাহাদাত বার্ষীকি ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল দুপুরে রাজেন্দ্রপুর ফুটবলার খেলার মাঠে সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

ইউনিয়ন আ.লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ.লীগের সা. সম্পাদক স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. সামসুল আলম প্রধান, জেলা আ.লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সা.সম্পাদক এড. হারুন-অর-রশিদ ফরিদ, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইউসুফ আলী শেখ প্রমূখ। এসময় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম