ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়ায় বাস ধর্মঘট অব্যাহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২৩,  5:24 PM

news image

ঝিনাইদহের কালিগঞ্জে শ্রমিকদের মারধরের জেরে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া হতে গুরুত্বপূর্ণ এই দুটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে এসব রুটে যাতায়াতকারী যাত্রীরা। সংকট নিরসনে গত শনিবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন, আজ সোমবার (১০ এপ্রিল) বেলা ১২টায় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সাথে তার সভাকক্ষে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর একটা সিদ্ধান্ত হতে পারে। প্রসঙ্গত, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করায় এ ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। এরই প্রতিবাদে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া হতে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে সারা দেশের সঙ্গে কুষ্টিয়ার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম