ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংক এমডিদের সতর্ক করলেন গভর্নর ১০ বিলিয়ন ডলারে নতুন তেল শোধনাগার নির্মাণ করছে ভারত শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষ গোলরক্ষকের ধাক্কায় হাসপাতালে ফুটবলার

শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৬,  11:16 AM

news image

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনে বিজিবির পাশাপাশি বাড়ানো হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। গতকাল ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও তা বাড়িয়ে আজ ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়াও ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। 


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। এছাড়া ২১ জনের পরিবর্তে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম