ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শ্রমিকদের মিছিলে উত্তাল শ্রম ভবন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫,  5:36 PM

news image

সকাল সকাল শ্রমিকদের মিছিলে উত্তাল রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবন। তারা প্রধান ফটকের সামনে ব্যানার দিয়ে কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন। কয়েকশ’ শ্রমিক আশপাশের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। আল্টিমেটামের পাঁচ ঘণ্টার মধ্যেও বকেয়া বেতন এবং ঈদ বোনাসের আশ্বাস না পেয়ে রবিবার রাতেও শ্রমিকদের অনেকে সেখানে অবস্থান নেন বলে জানা গেছে। সকাল থেকে অন্যরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। শ্রমিক নেতারা জানান, দাবি মেনে নিতে বিকাল ৫টায় সরকারকে ৫ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তবে সে সময়সীমা রাত ১০টায় শেষ হলেও দাবি পূরণের কোনো আশ্বাস মেলেনি। তাই তারা রাতেও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা আরও জানান, সুনির্দিষ্ট ঘোষণা না পেলে আজ কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে গত ১০ মে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শ্রমিক নেতারা। তখন তারা জানিয়েছিলেন, ৭ মে তাদের সব বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। তাই তারা আবার রাজপথে নামবেন। এরই আলোকে গত ১১ মে গাজীপুরে ও ১২ মে বিজয়নগরে শ্রম ভবনের সামনে সমাবেশ করেন তারা। এতেও মালিকপক্ষের টনক নড়েনি। সরকারও কোনো উদ্যোগ নেয়নি। তাই রবিবার বিকালে আবারও বিক্ষোভ শুরু করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম