ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  5:00 PM

news image

কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। এরই মধ্যে সামনে এসেছে আরেক তথ্য। শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাসিত আলী। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। বাসিতের কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি। বাসিত বলেছেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও। তবে তাকে অধিনায়কত্ব না দেয়ায় চঠেছেন বাসিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম