ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

শোক দিবসে যেভাবে ওড়াতে হবে জাতীয় পতাকা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  3:50 AM

news image

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পতাকা ওড়ানোর নিয়ম জানালো সরকার। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ছেঁড়া বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও মানসম্মত কাপড়ে তৈরি করতে হবে জাতীয় পতাকা। বুধবার (১০ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে ১৫ আগস্টে পতাকা উড়ানোর নিয়ম জানায়। বিরণীতে বলা হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দণ্ডায়মান পতাকাদণ্ডে রশির সাহায্যে দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে। দিন শেষে পতাকাটি নামানোর সময় আবার দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে এবং এরপর ধীরে ধীরে নামাতে হবে। এছাড়াও মানতে হবে পতাকা বিধি। পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভেতরে একটি লাল বৃত্ত থাকবে। পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি পতাকার দের্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে। ভবনে উত্তোলনের জন্য দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ৬ ফুট; দৈর্ঘ্য ৫ ফুট, প্রস্থ ৩ ফুট এবং দৈর্ঘ্য ২ দশমিক ৫ ফুট, প্রস্থ এক দশমিক ৫ ফুটের পতাকা ব্যবহার করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম