ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২,  8:14 PM

news image

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোটভাই বিজয় কর্মকার (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়,

খাদ্য গুদামের সামনে হৃদয় অটোহাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় সেই দোকানের স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। এ সময় দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে স্পৃষ্ট হন বিজয়। বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম