ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

শোক দিবসের অনুষ্ঠানে প্রবেশে লাগবে টিকা সনদ

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  9:07 PM

news image

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচী গ্রহণ করেছে আওয়ামী লীগ। এই অনুষ্ঠান কর্মসূচীতে আগতদের সঙ্গে করোনা টিকা সনদ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে আরও যেসব নির্দেশনার কথা জানানো হয়েছে-

- অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।

- অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে।

- অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।

- অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

- আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।

- অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

- সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না।

- হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।

- স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম