ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

#

২২ মে, ২০২২,  7:04 PM

news image

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায়  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩শতাধিক গরীব-দুস্থ্য মা ও শিশু কে হেলথ্ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয় । ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর আব্দুল আজিজ আইডিয়াল স্কুলে রবিবার সকালে এই ক্যাম্পের আয়োজন করে। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সোহেলী ইসলামের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল টিম এই চিকিৎসাসেবা প্রদান করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সিএসএস’র ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক নরহরি হালদার, শৈলকুপা ব্রাঞ্চ ম্যানেজার রঘুদেব চৌধুরী, স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম, আব্দুল আজিজ আইডিয়াল স্কুলের পরিচালক শাহরিয়া পারভেজ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম