ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

শৈলকুপায় দোকানের ভেতর শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৩,  4:59 PM

news image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দোকানের ভেতর হাত-পা ও মুখ বেঁধে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মে) শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি উপজেলার বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে কবির হোসেন (১৮)। ভুক্তভোগী শিশুটির চাচি জানান, শুক্রবার বিকেলে মেয়েটির বাবা বাড়ির পাশে মাঠে কাজে যান। পরে একই দিন সাড়ে ৫টার দিকে রান্নার কাজের জন্য তেলের প্রয়োজন হলে কবিরের মুদি দোকানে যায় শিশুটি। এ সময় কবির শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে বাবা-মাকে জানায়। এ সময় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা শারমিন জানান, শুক্রবার ভুক্তভোগী শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। ভেতরেও ইনজুরি আছে। শারীরিক অবস্থা ভালো নেই। পরে বিস্তারিত জানানো হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলের পর এ ঘটনার খবর শুনে বাহাদুরপুর গিয়ে অভিযান চালিয়ে কবিরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম