ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শৈলকুপায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  5:19 PM

news image

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোরে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা বাজার থেকে ছেড়ে আসা আম বোঝায় একটি পিকআপভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত চালক বিল্লাল হোসেন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মিয়া পাড়া গ্রামে ও হেলপার খোকন মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালুপাড়া গ্রামের বাসিন্দা। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সঞ্জয় কুমার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম