ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি

শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৪,  12:35 PM

news image

কুড়িগ্রামে শীতের দাপটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত ৫ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে মেঘ থাকায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলায় জেলায় শীত বেড়েছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষজন। জানা যায়, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। তবে দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। তীব্র শীতে কষ্টে পড়েছেন ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম