ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৪,  11:57 AM

news image

শীত বেশি অনুভূত হলেও আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। বুধবার (১১ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি। শাহনাজ সুলতানা বলেন, ‘ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে। তবে আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা যায়নি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। শৈত্যপ্রবাহ আসতেও পারে তবে সেটি উত্তরবঙ্গেই হওয়ার সম্ভাবনা বেশি।’ তিনি বলেন, ‘এ সপ্তাহে শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি থাকবে। শৈত্যপ্রবাহ না হলেও শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা অনুভূত হতে পারে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছাকাছি দেখা গেছে।’ তিনি আরও বলেন, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং একটানা কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করাকে শৈত্যপ্রবাহ বলে। এই আবহাওয়াবিদ জানান, যদি তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বিবেচনা করা হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ডিসেম্বর মাসেই দুটি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড় এবং দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে বৃষ্টি, লঘুচাপ, নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহসহ বিভিন্ন রূপ দেখাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম