ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শেষ হচ্ছে রেশমিকা অধ্যায়!

#

বিনোদন ডেস্ক

২২ মে, ২০২৩,  10:41 AM

news image

দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা ও আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর সিনেপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলে। যার প্রভাব পড়ে বক্স অফিসও। পাশাপাশি সিনেমাটির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন আল্লু অর্জুন ও রেশমিকা। সেই সফলতার ধারাবাহিকতায় নির্মাতা সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণ শুরু করেছেন। তারপর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’র অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তাদের আগ্রহের কথা মাথায় রেখে গত মাসে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির প্রথম ঝলক। যেটি দেখার পর দর্শকের কৌতুহল যেন আরও তুঙ্গে পৌঁছে গেছে। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রেশমিকা মন্দনার একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, শায়িত রয়েছেন রেশমিকা। তার নাকে গোঁজা তুলো, ঠোঁটে তুলসীপাতা। যা থেকে স্পষ্ট, শেষকৃত্যের ছবি এটি। এই ছবি দেখেই ভক্ত-অনুরাগীদের মন খারাপের গল্প শুরু হয়েছে। তাহলে কী ‘পুষ্পা: দ্য রুল’সিনেমার মাধ্যমেই রেশমিকার পুষ্পা অধ্যায় শেষ হতে চলেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায়। তবে হাজার জল্পনা-কল্পনার পরও এখন অবধি এই বিষয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা। আর তাতেই আরও বেশি করে ঘনাচ্ছে রহস্য। গত বছরের শেষদিকে শুরু হয়েছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ। শুটিংয়ের জন্য বিশাখাপত্তনমে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। জানা গেছে যে পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের ওপর ভিত্তি করে দ্বিতীয় ভাগের চিত্রনাট্য লেখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম