ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শেষ ম্যাচে ফিরছেন মুশফিক-তাসকিন, অধিনায়ক মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  6:33 PM

news image

দুই ম্যাচ খেলেই নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শনিবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার। বিসিবি সূত্রে জানা গেছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তামিম-লিটনকে বিশ্রাম দেবে বিসিবি। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রান করে থেমেছে। বাংলাদেশ দলের হয়ে অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ৪৪ রান করেছেন। এদিকে টানা বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আছেন লিটন কুমার দাস। গতকাল পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নের পথে হাটা দিয়েছেন তিনি। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। নিউজিল্যন্ড সিরিজে একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার। অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাইছেন না। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে থাকবেন তামিম ও লিটন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম