ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

শেষ মুহূর্তে কেন পেছালো সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে

#

বিনোদন ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আজ  ৬ ফেব্রুয়ারি, তাদের বিয়ে কথা ছিল। এ কারণে গোটা ভারতের শোবিজের মানুষসহ ভক্তদের নজর এখন রাজস্থানের দিকে, যেখানে চলছে এই বিয়ের আয়োজন। কিন্তু আলোচিত এই জুটির বিয়ে শেষ মুহূর্তে এসে একদিন পিছিয়ে গেছে। বিয়ে হবে একদিন পর অর্থাৎ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। ভারতের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।  বিয়ের নতুন তারিখ অনুযায়ী ৬ ফেব্রুয়ারি হবে তাদের গায়ে হলুদ। কাল অর্থাৎ মঙ্গলবার হবে বিয়ে।জানা গেছ, এরই মধ্যে রাজস্থানে সূর্যগড় ফোর্টে আসা শুরু করেছেন বিয়ের অতিথিরা। তবে সবাই এখনও পৌঁছাতে পারেননি। সেই পরিস্থিতি মাথায় রেখেই দু’জন মিলেই সিদ্ধান্ত নিয়ে বিয়ের তারিখ একদিন পিছিয়ে দিয়েছেন। তবে মূল অনুষ্ঠান একদিন পিছিয়ে গেলেও বেশ আনন্দ-আয়োজন চলছে বিয়ের ভেন্যুতে। তাদের বিয়েতে পরিবার-পরিজন ছাড়াও বলিউডের তারকারা অংশ নেবেন। ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন শহীদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, আকাশ আম্বানির মতো তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল শোবিজপাড়ায়। কয়েকবার অস্বীকারের পর শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ব্যাপারে খোলাসা করেন এই জুটি। গুঞ্জন পেছনে ফেলে সিদ্ধার্থ-কিয়ারা এবার প্রকাশ্যে এসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম