ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

শেষ মুহূর্তের রোমাঞ্চে আল-নাসরের দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  4:59 PM

news image

শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা হয়নি। শেষদিকের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেছে সৌদি ক্লাব আল-নাসর। পিছিয়ে পড়া ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে প্লে-অফের বাধা টপকেছে রোনালদো-সাদিও মানেরা। আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির বিপক্ষে তাদের জয় এসেছে ৪-২ গোলে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে ছিল রোনালদোরাই। ম্যাচের শুরু থেকেই এদিন ছন্দে ছিলেন ৩৮ বছরের রোনালদো। ১০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখাতে পারতেন। তবে সেটা আর হয়নি। তবে পর্তুগিজ তারকা না পারলেও তার দল ঠিকই এগিয়ে যায় পরের মিনিটে। গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায়ই ম্যাচে সমতা আনে শাবাব আল-আহলি। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি।বিরতির পরেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় আল-নাসর। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি। চাপের মুখেই যেন আরও বেশি উজ্জ্বল হলো আল-নাসর। শেষ পর্যন্ত দলটি আলোর মুখ দেখে ম্যাচে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর এরপর যোগ করা সময়ে আবারও চমক আল নাসরের। আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম