ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  3:35 PM

news image

বজ্রপাতে শেরপুরের নকলায় কৃষক ও জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এবং চন্দ্রকেণা ইউনিয়নের রেহারচর গ্রামে বজ্রপা‌তের ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসনখিলা গ্রামের মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর গ্রামের মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)। উরফা ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার ভুট্টো জানান, কৃষক রফিকুল ইসলাম অপি বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজমুলের বড় ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল বাড়ি থেকে বের হয়। পথে স্থানীয় ইউপির সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুড়পাড়ে বজ্রাঘতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম